১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে জমকালো আয়োজনে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬

Reporter Name
  • Update Time : ১১:৪৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০ Time View

​পঞ্চগড় প্রতিনিধি: ফুটবলপ্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে শুরু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।
​আজ মঙ্গলবার বেলা ৩:৩০ মিনিটে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ক্ষুরধার দুই দল, যারা মাঠের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য পুরোপুরি প্রস্তুত।
​জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনা ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে গোটা পঞ্চগড় জুড়ে এখন সাজসাজ রব। স্টেডিয়াম মাঠকে নতুন রূপে সাজানো হয়েছে এবং দর্শকদের সুবিধার্থে গ্রহণ করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উদ্দীপনা।
​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে ক্রীড়ামুখী করা এবং স্থানীয় পর্যায়ে সম্ভাবনাময় ফুটবলার তৈরির লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন। উদ্বোধনী খেলা উপভোগ করতে পঞ্চগড়ের সকল সর্বস্তরের ফুটবলপ্রেমী দর্শককে যথাসময়ে মাঠে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

পঞ্চগড়ে জমকালো আয়োজনে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬

Update Time : ১১:৪৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬