১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল।

Reporter Name
  • Update Time : ১০:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ Time View

ত্যাগী ও দীর্ঘদিনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ছিল ব্যাপক উপস্থিতি।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। দলের ত্যাগী ও দীর্ঘদিনের নেতাকর্মীদের উদ্যোগে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঢাকা মোড় কোচ স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। পৌর বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ জেড এম মেনহাজুল হক ও আকরাম হোসেন মাস্টার। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দেন। এতে ঢাকা মোড় কোচ স্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

একই দিনে পৃথক কর্মসূচি ঘিরে উত্তেজনা

দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্বতীপুরে একই দিনে একই স্থানে পৃথক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছিল। একদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের নেতৃত্বাধীন নেতাকর্মীরা কর্মসূচি ঘোষণা করেন। অন্যদিকে উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বাধীন পক্ষও একই স্থানে কর্মসূচি আহ্বান করে।

দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান ও সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। এ পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে এমপি এ জেড এম রেজওয়ানুল হকের নেতৃত্বাধীন পক্ষ তাদের কর্মসূচির তারিখ পরিবর্তন করে বুধবার (২ সেপ্টেম্বর) পালন করে।

পরিবর্তিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে দলের ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তাঁরা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।। ভাই যেগুলা পার্বতীপুরে চারটা ছবি পাঠিয়েছি একটা নিউজ করে দেন

Tag :

Please Share This Post in Your Social Media

পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল।

Update Time : ১০:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬