পার্বতীপুর জিআরপি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজা সহ এক মাদক কারবারী আটক
- Update Time : ০১:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৬ Time View

পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশে বিশেষ অভিযানে
৫ কেজি গাঁজা সহ এক চিহ্নিত মাদক কারবারী আটক হয়েছে।
২৩ সেপ্টেম্বর(বুধবার)পার্বতীপুর রেলওয় থানা পুলিশ পাঁচ কেজি গাঁজা সহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
রেলওয়ে থানা পুলিশ সুত্রে গেছে এস.আই শাখাওয়াত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর রেলওয়ে থানাধীন পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ২ ও ৩ নং প্লাটফর্মের মাঝামাঝি ফুটওভার ব্রিজে ওঠার সিড়ির সামনে হতে লালমনিরহাটের কালিগঞ্জ থানার শৌলমারী গ্রামের জনৈক মজিবর মিয়ার পুত্র আরিফ হোসেন(২৪) কে ৫ কেজি গাঁজা(যার অবৈধ বাজার মূল্য অনুমান একলক্ষ পঞ্চাশ হাজার টাকা)উদ্ধার সহ মাদক কারবারী আরিফ হোসেনকে গ্রেফতার করেন।
ঘটনার বিষয়ে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান,গাঁজা উদ্ধারের ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানার মামলা নং-০৪ তারিখ -২৩/০৯/২৬,ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারা-২০১৮ এর ৩৬(০১) এর ১৯(খ)রুজু করা হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত ওই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছিল।




















