০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​ফটিকছড়িতে আনন্দ-উচ্ছ্বাস ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব

​নুরুল আবছার নূরী, রিপোর্টার
  • Update Time : ০৮:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / ৮ Time View

​উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
​বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা থেকে উপজেলার ১২৭টি পূজামণ্ডপে একযোগে বিজয়া দশমীর বিসর্জন কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে টানা পাঁচ দিনের দেবী আরাধনা ও উৎসবের সাঙ্গ হয়।
​এর আগে গত ১৭ অক্টোবর (শনিবার) মহাষষ্ঠীর মাধ্যমে সূচনা হয়েছিল এই আনন্দ আয়োজনের। পূজা চলাকালীন পাঁচ দিন ধরে মণ্ডপে মণ্ডপে ঢাকঢোলের বাদ্য, আলোকসজ্জা, চণ্ডীপাঠ, আরতি ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
​উপজেলায় পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার নিরাপত্তা বলয় বজায় ছিল। পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন।
​সার্বিক পরিস্থিতি তদারকি ও পরিদর্শন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাঈদ মোহাম্মদ এবং সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।
​পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি আগামীতেও সকল সম্প্রদায়ের মানুষের এমন সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
​

Tag :

Please Share This Post in Your Social Media

​ফটিকছড়িতে আনন্দ-উচ্ছ্বাস ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব

Update Time : ০৮:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬