ফুলবাড়ীতে ২৯ বিজিবির পৃথক ৩ অভিযানে সোয়া এক লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল আটক
- Update Time : ১১:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৩০ Time View

মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক তিনটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ও দেশীয় নেশাজাতীয় দ্রব্য এবং চোরাচালানি মালামাল আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার ৪৫০ টাকা।
শনিবার (০৫ সেপ্টেম্বর ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) আওতায় থাকা তাজপুর বিওপি, অচিন্তপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্পের টহল দল এসব পৃথক অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই সীমান্ত অভিযানে মোট ৭০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ১ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৪০৭ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদকের বিস্তার রোধে ২৯ বিজিবির এই কঠোর নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।




















