০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ২৯ বিজিবির সফল অভিযান: সোয়া দুই লাখ টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

​মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : ০৭:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০২ Time View

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে ২ লাখ ২৩ হাজার ৩৮০ টাকা মূল্যের অবৈধ মাদক ও বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।
​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীদের আনা বিভিন্ন প্রকার মাদক ও অবৈধ মালামাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৩ হাজার ৩৮০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
​সীমান্তবর্তী এলাকায় মাদক বিস্তার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ও নজরদারি অব্যাহত রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীতে ২৯ বিজিবির সফল অভিযান: সোয়া দুই লাখ টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

Update Time : ০৭:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬