বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
- Update Time : ০১:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১৩৩ Time View

বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন ফটকি ব্রিজের সংলগ্ন প্রয়াস স্কুলের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত গভীর রাতে আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে। একটি মাইক্রো/বাস কিংবা ট্রাক ও একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা আরোহন এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর চারজনকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তবে নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাস্থল থেকে একটি গাড়ির নাম্বার প্লেট উদ্ধার করা হয়েছে, যা যাত্রীবাহী বাস/ট্রাক নাকি মাইক্রোবাসের—তা এখনো নিশ্চিত নয়।
দুর্ঘটনার খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক করে এবং উদ্ধারকৃত নাম্বার প্লেটের সূত্র ধরে দুর্ঘটনাকারী যানবাহন টির খোঁজাখুঁজির তদন্ত চলছে।










