বন্দর খেয়াঘাটে নৌ পুলিশের এসআইয়ের ‘মাতলামি’, পানিতে গেল একাধিক মোবাইল
- Update Time : ১২:০০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View

নারায়ণগঞ্জের বন্দর খেয়াঘাটে মদ্যপ অবস্থায় নৌ পুলিশের এক এসআইয়ের মাতলামি ও হট্টগোলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাট কর্তৃপক্ষ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
অভিযোগ উঠেছে, সদর নৌ পুলিশের এসআই মান্নান মদ্যপ অবস্থায় বন্দর খেয়াঘাটে গিয়ে অসংলগ্ন আচরণ শুরু করেন। একপর্যায়ে তার আচরণে ঘাটে থাকা লোকজনের মধ্যে অস্বস্তি ও উত্তেজনা তৈরি হয়।
শুধু তাই নয়, অভিযোগ রয়েছে, এসআই মান্নান নিজের মোবাইল ফোনসহ আরও কয়েকজনের একাধিক মোবাইল ফোন পানিতে ফেলে দেন। এ সময় বিআইডব্লিউটিএর রুমে থাকা মাঝিদের সঙ্গেও তিনি খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘাট কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে তার আচরণ ও ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
একজন পুলিশ কর্মকর্তার এমন আচরণের অভিযোগে ঘাট এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এসআই মান্নানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে এসআই মান্নানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



















