০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে তালায় হাবিবের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : ০৭:০০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ Time View

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পাটকেলঘাটায় আয়োজিত এ কর্মসূচিতে তালা উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাটকেলঘাটা বাজারে হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। র‍্যালিটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও জনসভা অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে আমার পথচলা শুরু হয়। এরপর নব্বইয়ের গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। ২৪-এর আন্দোলনেও দীর্ঘ সময় মামলা ও কারাভোগের মধ্য দিয়ে রাজনৈতিক সংগ্রাম চালিয়ে গেছি। হামলা, মামলা ও নির্যাতনের কোনো শেষ ছিল না। আমার রাজনৈতিক জীবনটাই গেছে সংগ্রামের মধ্য দিয়ে।

তিনি বলেন, যতদিন বেঁচে আছি, তালা-কলারোয়া তথা সাতক্ষীরার মানুষের জন্য এই সংগ্রাম ও লড়াই চালিয়ে যাব। মানুষের ভাগ্যোন্নয়নে সবসময় কাজ করে যাব।

বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ একটি সমৃদ্ধ বাংলাদেশ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি

হাফিজুর রহমান হাফিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহমেদ, সদস্য সচিব আবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই, সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রমূখ।

এ ছাড়া কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ওলামা দল, জাসাস, জিয়া পরিষদসহ বিএনপি ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বর্ণাঢ্য আয়োজনে তালায় হাবিবের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : ০৭:০০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬