১১:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের মোড়েলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের।

Reporter Name
  • Update Time : ১০:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ Time View

বাগেরহাটের মোড়েলগঞ্জে বজ্রপাতের আঘাতে আপন দুই ভাই মারা গেছেন। নিহতরা হলেন হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) এবং মানিক বাছাড় (৪০)।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির কাছেই ধানক্ষেতে কাজ করার সময় তারা বজ্রপাতে মারা যান।

নিহতদের ভাতিজা রাজিব বাছাড় বলেন, সকালে তার দুই চাচা মাঠে কাজ করতে গিয়েছিলেন। সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। সাড়ে ১১টার দিকে বজ্রপাত হলে দুই চাচাই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও ৪ সন্তান রয়েছে। মানিক বাছাড়েরও স্ত্রী ও ২ সন্তান আছে বলে রাজিব বাছাড় জানান।

আপন দুই ভাইয়ের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল্লাহ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাবিবুল্লাহ জানান, নিহতদের সংবাদ পেয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বাগেরহাটের মোড়েলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের।

Update Time : ১০:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬