ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি জিতলে পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব: শামসুজ্জামান দুদু

admin
  • প্রকাশের সময় : ০৭:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 429

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে জয়ী হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার বিচার ত্বরান্বিত হবে এবং আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠজনরা ক্ষতিগ্রস্ত হবে। একটি নির্বাচিত সরকারই কেবল এসব ভূমিকা পালন করতে পারে।
রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘হাসিনাতন্ত্রের’ পতন হয়েছে এক বছরেরও বেশি সময় আগে, কিন্তু প্রত্যাশিত গণতন্ত্রের উত্তরণ এখনও সম্পূর্ণ হয়নি। গত ১৫-১৬ বছরে শেখ হাসিনার ইচ্ছাধীন নির্বাচন কমিশন যে তিনটি নির্বাচন করেছে, সেগুলো গণতন্ত্রের জন্য সহায়ক ছিল না, বরং গণতন্ত্র বিনাশী ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, স্বৈরাচারের পতনের পর মানুষ তাদের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে চায়, কিন্তু সরকার সেই সুযোগ এখনো দিতে পারেনি। বরং কিছু মহল নানা কর্মসূচির মাধ্যমে নির্বাচনের বিরোধিতা করছে, যা হাস্যকর। কোনো রাজনৈতিক দলের কর্মসূচি বাস্তবায়নের জন্য জনগণের ম্যান্ডেট জরুরি উল্লেখ করে তিনি বলেন, যেসব রাজনৈতিক দল সংসদে কখনো একটি আসনও পায়নি, তারাও সরকারকে তাদের মতো করে চলতে বলছে, যা চাপিয়ে দেওয়ার মতো ঘটনা।
বিএনপির এই নেতা আগামী নির্বাচন প্রসঙ্গে বলেন, সরকারের উচিত আগামী ফেব্রুয়ারির মধ্যে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আয়োজন করা। তিনি বিশ্বাস করেন, আগামী দিনে নির্বাচন হলে ধানের শীষ ও বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।
জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সাবেক দফতর সম্পাদক এস কে সাদি এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ অনেকে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
admin

বিএনপি জিতলে পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব: শামসুজ্জামান দুদু

প্রকাশের সময় : ০৭:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫