মতলব দক্ষিণে নিখোঁজ স্কুলছাত্রী ফারিয়া, সন্ধানের আকুল আবেদন পরিবারের
- Update Time : ০৮:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ২১ Time View

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে ফারিয়া নূর নামের এক স্কুলছাত্রী। তাকে খুঁজে পেতে আকুল আবেদন জানিয়েছে নিখোঁজের পরিবার এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
নিখোঁজ ফারিয়া নূর মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার পিতা আবু বক্কর সিদ্দিক। তারা উপজেলার সাতকুরি এলাকার ‘প্রধানীয়া বাড়ি’র স্থায়ী বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সকালে প্রতিদিনের মতো স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ফারিয়া। কিন্তু এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি এবং তার কোনো সন্ধান মেলেনি। স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার অবস্থান নিশ্চিত করতে পারেননি।
এদিকে, পুলিশি তদন্তে জানা গেছে—নিখোঁজ ফারিয়ার সর্বশেষ অবস্থান ঢাকার সদরঘাট এলাকায় শনাক্ত করা হয়েছিল। তবে বর্তমানে সে কোথায় বা কেমন অবস্থায় রয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফারিয়ার সন্ধান পেতে পুলিশ তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মেয়েকে হারিয়ে দিশেহারা ফারিয়ার পরিবার। কোনো হৃদয়বান ব্যক্তি যদি ফারিয়া নূরের সন্ধান পান বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে মানবিক খাতিরে দ্রুত নিচের ফোন নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য আকুল অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগের নম্বর:
জুবায়েদ: 01835134382
মো. জোহরালি: 01840625807
বিশেষ অনুরোধ: বার্তাটি শেয়ার করে মেয়েটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করুন।




















