০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা- ক্রীড়া সামগ্রী বিতরণ

জয়নাল আবদীন মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি
  • Update Time : ০৪:৫৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ২৮ Time View

(খাগড়াছড়ি) | সোমবার, ১৭ আগস্ট ২০২৬
খাগড়াছড়ির মাটিরাঙ্গায়
১৮-ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির (মাটিরাঙ্গা জোন) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন বয়সী মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা. রেজওয়ান তৌফিক ই রিজভী, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ শাহেদ উদ্দিন এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দুর্গম ও প্রান্তিক এলাকার সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের মানবিক কর্মসূচি আয়োজন করা হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষা ও ক্রীড়া সামগ্রী পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ বিতরণের মতো উদ্যোগ জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

মাটিরাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা- ক্রীড়া সামগ্রী বিতরণ

Update Time : ০৪:৫৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬