মাদকমুক্ত সমাজ গড়তে নেউলায় ‘মানুষ দিয়ে পাতা খেলার’ আয়োজন
- Update Time : ১১:১২:১১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ Time View

মোঃ বিপ্লব ইসলাম স্টাফ রিপোর্টার
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে মাঠে চল’-এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলার নেউলা আত্রাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী ‘পাতা খেলা’।
শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার নেউলা বগরবাড়ি মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। স্থানীয়দের মধ্যেও এ আয়োজনকে ঘিরে ছিল উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, ৪নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবুবকর সিদ্দিক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,খামারপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর জব্বার মাস্টার।এ ছাড়া অনুষ্ঠানে সহ-সভাপতি করেন জনাব মোঃ আব্দুল মান্নান শাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. লুৎফর রহমান বিএসসি, ৪ নম্বর খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং প্রাণী চিকিৎসক মো. আবু বক্কর।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. ছাইফুল ইসলাম, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোছা. মেরিনা খাতুন, মো. মহির উদ্দীন, মো. হায়দার আলী, মো. রফিকুল ইসলাম এবং মো. বাবলুর রহমান (বাবু)।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।




















