মোংলায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
- Update Time : ১২:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১৮ Time View

যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার ৪৬ তম- প্রতিষ্ঠাবার্ষিকী মোংলায় আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। আপসহীন সাংবাদিকতার ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টায় মোংলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসাইন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ এমরান হোসেন এবং পৌর মহিলা দলের সহসভানেত্রী বেবী রহমান। মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান গাজী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম শেখ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমীর হোসেন আমু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক রানার দীর্ঘ ৪৬ বছরের পথচলায় বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করেছে। পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম গোলাম মাজেদের পাশাপাশি শহীদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল ও টুটুলের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, গণমানুষের অধিকার, এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরতে দায়িত্বশীল সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক রানার ভবিষ্যতেও সত্যনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতা অব্যাহত রেখে পাঠকের আস্থা ও ভালোবাসা ধরে রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে দৈনিক রানারের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করে উপস্থিত অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা বিনিময় করেন।#



















