রায়গঞ্জে প্রধান শিক্ষকের বিদায় জনিত সংবর্ধনা।
- Update Time : ০৫:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ Time View

কে, এম রিমান ইসলাম
স্টাফ রিপোর্টার (রায়গঞ্জ ,সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জ রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আবু জুবায়ের ও জহুরা তহুর। পশ্চিম আটঘরিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ তালুকদার। নিমগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, কুড়মালি ভাষার লেখক ও গবেষক উজ্জ্বল কুমার মাহাতো। অত্র ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। সকলের সহযোগিতায় সুনামের সাথে শিক্ষকতা জীবন শেষ করতে পেরে বিদায় বেলা আবেগঘন বক্তব্যে তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। শিক্ষার্থীরা বলেন আব্দুল মতিন সরকার স্যার অনেক যত্ন সহকারে আমাদের পড়াতেন। বক্তাদের বক্তব্যে প্রধান শিক্ষকের কর্মময় জীবনের প্রশংসা প্রাপ্তির মধ্যে দিয়ে শিক্ষকতা জীবনের ইতিটানে।




















