ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎রূপগঞ্জে উপজেলার তারাবো পৌরসভায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা করছে। ‎

masum miah
  • প্রকাশের সময় : ০৮:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 26

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় মাদকের ব্যবসার প্রতিবাদ করায় মাদক কারবারিরা আবুল কালাম(৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
‎
‎ ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১টার দিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার মাসাবো এলাকার বাসিন্দা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য (এপিবিএন) আবুল কালাম ছুটিতে গ্রামের বাড়িতে এসে মাদকারবারিদের হামলার শিকার হয়েছেন। আবুল কালাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন।
‎
‎আবুল কালাম গত মাসে মাসাবো এলাকার মাদক কারবারি শাহাদাত হোসেন(৩২) ও এমদাদুল হককে (২৯) পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন। এরপর থেকে আবুল কালামকে মাদক কারবারি শাহাদাত হোসেনের ছোট ভাই শাহজালাল ভয়ভীতি, হুমকি-ধমকি দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে তার বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় শাহজালাল ও তার সমর্থিত ১০/১৫ সদস্যের একদল যুবক আবুল কালামকে নির্যাতন চালিয়ে হাত-পা ভেঙে দিয়ে পায়ের রগ কেটে দেন। একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আবুল কালামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
‎
‎রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ সদস্য আবুল কালাম তার গ্রামের বাড়িতে ছুটিতে এসে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মাছুম মিয়া

মাছুম মিয়া

স্টাফ রিপোর্টার, চাঁদপুর

‎রূপগঞ্জে উপজেলার তারাবো পৌরসভায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা করছে। ‎

প্রকাশের সময় : ০৮:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬