কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশের সময় : ০৬:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 22

ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আরাফাত (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)।
গত ০৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা জনি টাওয়ারের সামনে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ জনাব আশফাক রাগীব হাসানের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ১৫০ পিস ইয়াবাসহ অভিযুক্ত আরাফাতকে আটক করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক দমনে ঢাকা জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
























