ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা-বাগেরহাট সফরে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি: শ্রমিকদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হবে।

Romjan hosen
  • প্রকাশের সময় : ০৫:৩৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 19

খুলনা ও বাগেরহাট সফরকালে শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে এক পথসভায় তিনি বলেন, দেশের শিল্পকারখানা রক্ষা এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় সরকার জনগণ ও শ্রমজীবী মানুষের পাশে থাকবে।
প্রধানমন্ত্রী আরও জানান, শ্রমিকদের দাবি বিবেচনায় মজুরি বোর্ড কাজ শুরু করেছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণের আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু এবং নতুন বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কথাও তুলে ধরেন।
তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য— ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
রমজান হোসেন

রমজান হোসেন

স্টাফ রিপোর্টার, ঢাকা

খুলনা-বাগেরহাট সফরে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি: শ্রমিকদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হবে।

প্রকাশের সময় : ০৫:৩৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬