দৃষ্টিনন্দন আলোকসজ্জায় নতুন রূপে সেজেছে বোদা বাজার, বদলে যাচ্ছে রাতের দৃশ্য
- প্রকাশের সময় : ০৩:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 39

পঞ্চগড়ের বোদা বাজারে দৃষ্টিনন্দন আলোকসজ্জায় তৈরি হয়েছে নতুন সৌন্দর্যের আবহ। রাতের আঁধারে সড়কের দুই পাশে প্রজাপতির আকৃতির আলোকসজ্জা ও উজ্জ্বল সড়কবাতি বাজারের পরিবেশকে করে তুলেছে আরও আকর্ষণীয়।
সড়কের পাশে সারিবদ্ধভাবে স্থাপন করা বিশেষ নকশার বাতিগুলো রাতের বেলায় পথচারী ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করছে। নতুন এই আলোকসজ্জায় বোদা বাজারের রাতের দৃশ্য পেয়েছে ভিন্ন মাত্রা।
বোদা উপজেলার উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের প্রসঙ্গে স্থানীয়দের আলোচনায় উঠে আসছে পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি-এর নাম। তাঁর ভূমিকা ও উন্নয়নমূলক উদ্যোগের ধারাবাহিকতায় বোদার অবকাঠামো ও সৌন্দর্যবর্ধনে বিভিন্ন পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে বোদা বাজার আরও আধুনিক, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।
নিজের এলাকার এমন পরিবর্তনে আনন্দিত বোদাবাসী। তাঁদের প্রত্যাশা, আলোকিত ও আধুনিক বোদা গড়ে তোলার উদ্যোগ আরও এগিয়ে যাবে।
আমাদের প্রত্যাশা—উন্নয়ন ও সৌন্দর্যে এগিয়ে যাক প্রিয় বোদা।
📍 স্থান: বোদা বাজার, পঞ্চগড়।


























