০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, পাশে উপজেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : ০৭:১৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৮ Time View

ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার চন্দ্রেরবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারী একটি ফুটফুটে কন্যাসন্তান প্রসব করেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে চন্দ্রেরবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ‘লাইফ এইড হাসপাতালে’ ওই নারী সন্তান প্রসব করেন।

খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। এ সময় তাঁর সাথে উপজেলা সমাজসেবা, স্বাস্থ্য ও কৃষি বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই নারীর তীব্র প্রসববেদনা উঠলে স্থানীয় লোকজন মানবিক দিক বিবেচনা করে তাকে দ্রুত নিকটস্থ লাইফ এইড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি একটি সুস্থ সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনার পর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে নবজাতকের জন্য গুঁড়ো দুধ, নতুন জামাকাপড় ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়। পাশাপাশি মা ও নবজাতকের উন্নত স্বাস্থ্য পরীক্ষা ও যথাযথ দেখভালের ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে আসি এবং মা ও শিশুর পাশে দাঁড়াই। ইতোমধ্যে ওই নারীর অভিভাবকদের সন্ধান পাওয়া গেছে। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে শিশুটির সর্বোত্তম ভবিষ্যৎ এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অসহায় মা ও নবজাতকের এই বিপদে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের এমন দ্রুত উদ্যোগ এবং মানবিক সহায়তার প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :

Please Share This Post in Your Social Media

লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, পাশে উপজেলা প্রশাসন

Update Time : ০৭:১৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬