০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পঞ্চগড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

মো. নুর আলম সিদ্দিক :পঞ্চগড় প্রতিনিধি
  • Update Time : ০৬:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ৪০ Time View

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পঞ্চগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওসমান গণি রতন (৩৭) এবং পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেল সরকার (৩০)।
​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুইজনই পঞ্চগড় সদর উপজেলার রামের ডাঙ্গা এলাকার বাসিন্দা এবং তারা সম্পর্কে পরস্পর ভাই (উভয়েই মৃত কাজিম উদ্দিনের ছেলে)।
​থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(১)(ক)-এর (ঈ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় পঞ্চগড় সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল (এফআইআর নম্বর: ৯, তারিখ: ৩ জুলাই ২০২৬; জিআর নম্বর: ২৭৩, তারিখ: ৩ জুলাই ২০২৬)। ওই মামলায় আদালত কর্তৃক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
​গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পঞ্চগড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

Update Time : ০৬:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬