১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সলঙ্গায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় বাবার লিখিত অভিযোগ

কে, এম রিমান ইসলাম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
  • Update Time : ০৯:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ১০ Time View

সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে সজিব নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, ওই ছাত্রী ধরইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের সুবাদে একই গ্রামের বাসিন্দা সজিবের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ছাত্রীর বাবার অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে সজিব বিভিন্ন সময়ে তার মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এর ধারাবাহিকতায় গত ২৫ মে রাত আনুমানিক ১১টার দিকে সেরেন্দাসপুর গ্রামে তাদের বসতবাড়ির একটি টিনের ঘরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

পরবর্তী সময়ে বিয়ের বিষয়ে আলোচনা করলে অভিযুক্ত যুবক অসম্মতি জানান বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। এতে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান এবং সমাধানের উদ্যোগ নেন।

অভিযোগে আরও বলা হয়েছে, এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই পক্ষের বক্তব্য শোনার পর একটি স্ট্যাম্পে অঙ্গীকারনামা সম্পাদন করা হয়। ওই অঙ্গীকারনামায় উভয় পক্ষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ের বিষয়ে সম্মতির কথা উল্লেখ ছিল বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।

তবে পরিবারের অভিযোগ, পরবর্তী সময়ে অভিযুক্ত যুবকের বাবা-মা ও স্বজনেরা বিয়ের বিষয়টি এড়িয়ে যেতে শুরু করেন। এমনকি অভিযুক্তকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। এ অবস্থায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন ছাত্রীর বাবা।

পরে তিনি সলঙ্গা থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরিবারের পক্ষ থেকে অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত যুবকের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশি তদন্ত শেষে ঘটনার প্রকৃত তথ্য ও দায়-দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

সলঙ্গায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় বাবার লিখিত অভিযোগ

Update Time : ০৯:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬