০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় ১৫০ কেজি মাছ শিকার: আটক ৪ জেলে।

শাওন আকবার শান্ত মোংলা প্রতিনিধি
  • Update Time : ০৬:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ Time View

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গভীর অভয়ারণ্য এলাকায় অনুমতি ছাড়া মাছ ধরার অভিযোগে বিভিন্ন সরঞ্জামসহ চারজন জেলেকে আটক করেছে বন বিভাগের কর্মীরা।
এসময় তাদের কাছ থেকে ১৫০ কেজি বিভিন্ন জাতের সাদা মাছ জব্দ করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গোপসাগর সংলগ্ন অবস্থিত রায়মঙ্গল নদীর নটাবেকী অভয়ারণ্য অঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুইশখালী গ্রামের মফিজুল মোল্লার ছেলে আল-আমিন মোল্লা, একই উপজেলার পাইশমারী গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে মনিরুল ইসলাম, একই এলাকার আবিয়ার গাজীর ছেলে কবিরুল এবং মৃত গোলাপ গাজীর ছেলে জামাল গাজী।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের প্রবেশ নিষিদ্ধ গভীর অভয়ারণ্যে একদল জেলে মাছ শিকার করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে কদমতলা স্টেশনের সদস্যরা সেখানে অভিযান চালায়। অভিযানে ওই চারজনকে আটক করা হয়। একইসাথে তাদের ব্যবহৃত একটি ডিঙি নৌকা, বিভিন্ন সরঞ্জাম এবং ১৫০ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছ জব্দ করা হয়।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা এরফান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ গভীর অভয়ারণ্যে অবৈধভাবে মাছ ধরার কারণে ওই মালামালসহ ৪ জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।#

Tag :

Please Share This Post in Your Social Media

সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় ১৫০ কেজি মাছ শিকার: আটক ৪ জেলে।

Update Time : ০৬:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬