০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় দৈনিক পত্রিকার ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানালেন সর্বস্তরের মানুষ

Reporter Name
  • Update Time : ১২:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ১৪ Time View

সম্প্রতি ‘দৈনিক সিলেটের সংবাদপত্র’ নামক পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জৈন্তাপুর ও গোয়াইন ঘাটের সর্বস্তরের মানুষ। প্রতিবাদলিপিতে তারা অভিযোগ করেছেন, এই সংবাদের মাধ্যমে স্থানীয় জনপ্রিয় সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব ১৩ বার নির্বাচিত সি আই পি হাজী জালাল উদ্দিন সাহেবের সম্মানহানি করা হয়েছে।
​প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, প্রকাশিত ওই সংবাদে জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিনের ‘দাপট’ শিরোনামে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা বাস্তবতার সাথে কোনোভাবেই মিল নেই। হাজী জালাল উদ্দিন ( সি আই পি)এলাকার একজন সম্মানিত ব্যক্তি এবং তিনি সব সময় রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর সততা, ভদ্রতা ও মানবিকতার জন্য তিনি সর্বমহলে সমাদৃত।
​তাঁর সম্পর্কে আরও বলা হয়, তিনি অসহায়, বিধবা, এতিম ও দুস্থ মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। শিক্ষা ও যুব উন্নয়ন এবং সমাজসেবায় তাঁর অসামান্য অবদান রয়েছে। তিনি নিজের অর্থ ও শ্রম দিয়ে মসজিদ-মাদরাসা, রাস্তা-ঘাট নির্মাণসহ নানা উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে আসছেন। তিনি একজন ধার্মিক, পরোপকারী ও আদর্শবান ব্যক্তি, যিনি সর্বদা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করেন।
​সংবাদের বিষয়টিকে ‘মানহানিকর’ উল্লেখ করে স্থানীয়রা (তামাবিল ও নলজুরীর) বলেন, ‘তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একজন মহৎপ্রাণ ব্যক্তিকে হেয়প্রতিপন্ন করার জন্য এই চক্রান্ত করা হয়েছে।’

​প্রতিবাদকারীগণ এই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট দৈনিকটিকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন দায়িত্বজ্ঞানহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
​পরিশেষে, জৈন্তাপুর ও গোয়াইনঘাটের সর্বস্তরের মানুষ হাজী জালাল উদ্দিন সাহেবের পাশে থাকার এবং তাঁর সকল মানবিক ও সমাজকল্যাণমূলক কাজে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

স্থানীয় দৈনিক পত্রিকার ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানালেন সর্বস্তরের মানুষ

Update Time : ১২:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬