হালদা সেতুর মাঝখানের ৯০ মিটার কাজের দিক নিদর্শনায় পরিদর্শন করেন ছামাদ
- প্রকাশের সময় : ০৮:৪৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 16

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সুন্দরপুর ও সুয়াবিল সংযোগ পাচঁপুকুরিয়া হালদা সেতুর মাঝখানে ৯০ মিটার (৩০০ফটু) ব্রীজের কাজের দিক নিদর্শনা দেন এবং তার কাজের সার্বিক পরিদর্শন করেন ঢাকা থেকে আগত প্রকৌশলী মোহাম্মদ আব্দুস ছামাদ।
২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় পাচঁপুকুরিয়া হালদা সেতু নির্মাণের কাজ মাঝখানের ৯০মিটার(৩০০ফুট) কাজের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন ঢাকা থেকে আগত প্রকৌশলী মোহাম্মদ আব্দস ছামাদ। এই তিনি ব্রীজের দায়িত্বরত প্রকৌশলী(পিএম) শাহীন ও কনসালটেন্ট মোঃ খলিলকে বার নির্দেশ দেন উন্নত মানের সিমেন্ট ব্যবহার করতে এবং নিরাপত্তা ব্যবস্থা করতে যাতে কোনো ধরনের দূর্ঘটনা ঘটতে না পারে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ছৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরী, কনসালটেন্ট মোঃ খলিল, ব্রীজের প্রকৌশলী (পিএম)মোঃ শাহীন উপজেলা প্রকৌশলী কার্য্যালয়ের সহকারী কর্মকর্তা মোঃ মুমিনুল হক ভূয়া ও ব্রীজের সহকারী প্রকৌশলী মোঃ সাব্বির স্হানীয় ইউপি সদস্য মোঃ হাবিবউল্লাহ কামাল প্রমুখ।



















