০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবর: রাজনৈতিক মহলে জল্পনা
Reporter Name
- Update Time : ০৭:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯২ Time View

দীর্ঘ প্রায় ১৮ বছর পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদার্পণ করেছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২২ মিনিটে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে উপস্থিত হন।
লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় তিনি নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।
প্রায় দুই দশক পর বাবরের এই মন্ত্রণালয় সফরকে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তার এই আকস্মিক উপস্থিতি বিভিন্ন মহলে নতুন করে জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।
Tag :










