ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোচিং শিক্ষকের হাত ধরে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ, উল্লাপাড়ায় মামলা

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ০৮:৪৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 19

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি বাজারে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম রাজিব হোসেন (৩৮)। এ ঘটনায় নিখোঁজ ছাত্রীর মা মমতা খাতুন বাদী হয়ে শিক্ষক রাজিব হোসেন ও তাঁর মা রোজি খাতুনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ ছাত্রী জিন্নাতারা (১৪) স্থানীয় বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি কোচিং সেন্টারে পড়াশোনা করত। এর পাশাপাশি ওই কোচিং সেন্টারের শিক্ষক রাজিব হোসেনের কাছে সে নিজ বাসায় প্রাইভেটও পড়ত। গত বুধবার (৪ নভেম্বর) সকালে বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পর থেকেই জিন্নাতারার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ছাত্রীর মা মমতা খাতুন অভিযোগ করে বলেন, “শিক্ষক রাজিব হোসেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমার নাবালিকা মেয়েকে অপহরণ বা ফুসলিয়ে নিয়ে গেছেন। গত দুই দিন ধরে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও মেয়ের কোনো সন্ধান পাইনি। বাধ্য হয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আমি থানায় মামলা দায়ের করেছি।” তিনি আরও দাবি করেন, অভিযুক্ত শিক্ষক রাজিব এর আগেও আরও দুই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে তাঁদের তালাক দেন। তিনি এই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে জানতে বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রাজিব হোসেন এর আগেও বিদ্যালয়ের দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন বলে আমরা জানি। পরবর্তীতে বনিবনা না হওয়ায় তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।”
ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক রাজিব হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, স্কুলছাত্রী নিখোঁজ ও শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে তৎপর রয়েছে। দ্রুত তদন্ত শেষ করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

কোচিং শিক্ষকের হাত ধরে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ, উল্লাপাড়ায় মামলা

প্রকাশের সময় : ০৮:৪৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬