মরহুম জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১০:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 18

মরহুম জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধিঃ
দক্ষিণবঙ্গের জাতীয়তাবাদী আদর্শের প্রাণপুরুষ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে
বুধবার ১১ নভেম্বর বেনাপোল পৌর বিএনপির
আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বেনাপোল বন্দর ৩নং গেটের সামনে, বেনাপোল পৌর বিএনপির প্রধান কার্যালয়ে( নতুন ভবন)এই কর্মসূচি পালিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: আবু তাহের ভারত এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,মো, ইসাহাক, পৌর ৬নং ওয়ার্ড ভবার বেড়ের এর কমিশনার পদপ্রার্থী, সদস্য মোঃ শওকত মাস্টার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু,সঞ্চালন করেন মোঃ ফারুক হোসেন।
দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয়ে এছাড়া পৌর, ৯টি ওয়ার্ডে এবং ইউনিয়নের পর্যায়ে তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

























