ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটপাত দখল করে ব্যবসা নয়, কঠোর নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

Md. Khosru Noman
  • প্রকাশের সময় : ১০:৩৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 35

রাজধানীর ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং দোকানের সামনে হকার বসানোর বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে এ নির্দেশনার কথা জানান ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেন, ধানমন্ডি এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজস্ব নির্ধারিত সীমানার মধ্যে ব্যবসা পরিচালনা করতে হবে। কোনোভাবেই ফুটপাত দখল করে হকার বা অন্য কাউকে বসানো যাবে না। সায়েন্সল্যাব থেকে ধানমন্ডি পর্যন্ত অভিযান
সায়েন্সল্যাব থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান ধানমন্ডি লেক এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং সড়কে রাখা বিভিন্ন মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়।

নিউমার্কেটের ফুটপাত নিয়েও নির্দেশনা:

ডিএসসিসি প্রশাসক জানান, নিউমার্কেটের মূল সড়ক এবং ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত ফুটপাতে হকার বসতে পারবেন না। তবে হকারদের জন্য বিকল্প জায়গা বা পুনর্বাসনের বিষয়েও আলোচনা চলছে। তিনি আরও জানান, ধানমন্ডিকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খসরু নোমান

মোঃ খসরু নোমান

স্টাফ রিপোর্টার, ঢাকা

ফুটপাত দখল করে ব্যবসা নয়, কঠোর নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

প্রকাশের সময় : ১০:৩৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬