১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ২০ জনের মরদেহ হস্তান্তর

Reporter Name
  • Update Time : ১১:৪৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ১২৮ Time View

ঢাকা, ২২ জুলাই, ২০২৫: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২৫ জনই শিক্ষার্থী। নিহত বাকি দুজনের একজন বিমানবাহিনীর পাইলট এবং অন্যজন স্কুলের শিক্ষিকা।
মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।তিনি জানান, সোমবার রাত থেকে পরবর্তী ১২ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও আটজনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত নিহতদের মধ্যে ২০ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ছয়জনের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ডা. সায়েদুর রহমান আরও বলেন, উত্তরা আধুনিক হাসপাতালে একজনের দেহাবশেষ রয়েছে, যা শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষার প্রয়োজন হতে পারে।
এই দুর্ঘটনায় আহত ৭৮ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২৮ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৩ জন ভর্তি আছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে।
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আগুন লেগে যায় এবং দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। এই ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে এবং সরকার মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ২০ জনের মরদেহ হস্তান্তর

Update Time : ১১:৪৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫