০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, বাবা গুরুতর আহত

Reporter Name
  • Update Time : ১১:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭২ Time View

মোঃ শাহাদাত হোসেন মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দ্রুতগতির মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত এবং তার বাবা গুরুতর আহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের বারইয়ারহাট-জোরারগঞ্জ সড়কের চৌধুরীহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
​নিহত তরুণের নাম দেবরাজ বনিক (২২)। তিনি জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের কনা জুয়েলার্সের মালিক আশিষ বনিকের ছেলে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত সাড় ৮টার দিকে বারইয়ারহাট পৌর বাজারের নিজ জুয়েলারি দোকান বন্ধ করে বাবা ও ছেলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে চৌধুরীহাট বাজার অংশ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা এক অনিয়ন্ত্রিত ও দ্রুতগতির মাছবাহী মিনি পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
​এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দেবরাজ বনিক। চালকের আসনে থাকা তার বাবা আশিষ বনিক মারাত্মকভাবে আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
​উপজেলার বারইয়ারহাট-জোরারগঞ্জ সড়কে অতিরিক্ত গতিতে মাছ বহনকারী পিকআপ চলাচলের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। বেপরোয়া এসব যানকে সড়কটিতে ‘মরণফাঁদ’ হিসেবে আখ্যা দিয়ে দ্রুতগতির গাড়ি চলাচল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

Tag :

Please Share This Post in Your Social Media

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, বাবা গুরুতর আহত

Update Time : ১১:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬