মা/দ/ক কারবারির বিরুদ্ধে মৌলভীবাজারে এলাকাবাসীর মানববন্ধন ও লিখিত অভিযোগ
- Update Time : ০৫:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ Time View

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: রাশেদ আহমদ
মৌলভীবাজার সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামে মা/দ/কের আস্তানা ও স্থানীয় মা/দ/ক কারবারিদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছেন সাধারণ বাসিন্দারা। মা/দ/কবিরোধী এ আন্দোলনের অংশ হিসেবে শহরের প্রাণকেন্দ্রে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।
আজ মৌলভীবাজার শহরের কোর্ট রোডের রঘুনন্দনপুর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উত্তর জগন্নাথপুর গ্রামের সর্বস্তরের বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় সচেতন নাগরিকেরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উত্তর জগন্নাথপুর গ্রামে চিহ্নিত কিছু মা/দ/ক কারবারি দীর্ঘদিন ধরে অবাধে অসামাজিক ও ক্ষতিকর কার্যক্রম চালিয়ে আসছে। এতে এলাকার তরুণ ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। মাদকের এই ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে এখনই তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধন কর্মসূচি শেষে এলাকাবাসীর পক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়। উল্লেখ্য, এর আগেও গত ৭ সেপ্টেম্বর মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছিল। দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে এলাকাকে মা/দ/কমুক্ত করার জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।



















