০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জের সার্কেল অফিসারের দিকনির্দেশনা

কে, এম রিমান ইসলাম স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৫:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ Time View

কে, এম রিমান ইসলাম স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ)
প্রতিনিধি:

সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলা ২ নং সোনাখাড়া ইউনিয়নে ইভটিজিং প্রতিরোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন রায়গঞ্জের সার্কেল অফিসার মো: সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রায়গঞ্জ উপজেলার নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের উদ্দেশে এসব দিকনির্দেশনা দেন।

সার্কেল অফিসার বলেন, ইভটিজিং একটি সামাজিক অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ব্যক্তি ইভটিজিংয়ের শিকার হলে বা এমন ঘটনা প্রত্যক্ষ করলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদেরও ইভটিজিং প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান, ইভটিজিং প্রতিরোধে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জের সার্কেল অফিসারের দিকনির্দেশনা

Update Time : ০৫:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬