০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

মোঃ আলী হাসান নাগরপুর উপজেলা প্রতিনিধি
  • Update Time : ০৯:৩৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৭ Time View

​নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে ডেঙ্গু মশার বিস্তার রোধে দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
​নাগরপুর উপজেলা যুবদলের নেতৃত্বে আজ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও জমে থাকা আবর্জনা পরিষ্কার ও পুড়িয়ে ধ্বংস করা হয়। ডেঙ্গু সচেতনতা তৈরি ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতেই এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান দলীয় নেতাকর্মীরা।
​কর্মসূচিতে নাগরপুর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা অংশ নেন। উপস্থিত নেতৃবৃন্দ সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

Update Time : ০৯:৩৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬