ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​টঙ্গীতে কালবেলা সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি

admin
  • প্রকাশের সময় : ০৭:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 19

জাতীয় দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি ও সংবাদকর্মী মহিন উদ্দিন রিপনকে প্রকাশ্যে অপহরণ করে নির্মম নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি এবং নগ্ন ভিডিও ধারণের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশে বাধা দিতেই এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
​সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে টঙ্গী সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়।
​ঘটনার বিবরণ:
ভুক্তভোগী সাংবাদিক মহিন উদ্দিন রিপন জানান, সোমবার দুপুর ২টার দিকে তিনি শাহ সিমেন্টের ম্যানেজার আসিফ মাহমুদের সঙ্গে পেশাগত কাজ শেষে টঙ্গী সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলসহ প্রায় ৪০-৫০ জন অজ্ঞাত সন্ত্রাসী তার চোখ ও মুখ বেঁধে জোরপূর্বক একটি অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়।
​সন্ত্রাসীরা তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে কোনো ধরনের সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি দেয়। একপর্যায়ে তাকে অন্য একটি স্থানে নিয়ে আগে থেকেই প্রস্তুত রাখা এক নারীর সঙ্গে জোরপূর্বক বিবস্ত্র করে আপত্তিকর ও নগ্ন ভিডিও ধারণ করা হয়।
​সাংবাদিক রিপনের ভাষ্যমতে, সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলে— ভবিষ্যতে হাজীর মাজার বস্তির মাদক ও সন্ত্রাস নিয়ে কোনো ফেসবুক লাইভ বা সংবাদ প্রকাশ করা হলে এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। টানা দুই ঘণ্টা নির্যাতনের পর তিনি জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা তাকে একটি অজ্ঞাত স্থানে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করলে সেখানে তার জ্ঞান ফিরে আসে।
​প্রত্যক্ষদর্শীর বক্তব্য:
শাহ সিমেন্টের জেনারেল ম্যানেজার আসিফ মাহমুদ জানান, “তিনি আমার সাথে অবস্থানকালেই একদল অপরিচিত লোক তাকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।”
​পুলিশের বক্তব্য:
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
​সাংবাদিক সমাজ ও সচেতন মহল এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
admin

​টঙ্গীতে কালবেলা সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি

প্রকাশের সময় : ০৭:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬