ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুর স্থানীয়দের সহযোগিতায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

Md. Abdul Momin
  • প্রকাশের সময় : ০৭:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 40

কাজিপুরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ছাত্রলীগের সাবেক নেতা বেনজির আহমেদ কে গ্রেফতার করার খবর পাওয়া গেছে।
সিরাজগঞ্জের কাজিপুরে স্থানীয়দের সহযোগিতায় বেনজির আহমেদ (৩৮) নামে ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কাজিপুর উপজেলার মুসলিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বেনজির বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চৌদিঘি কবিপাড়া গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বেনজির আহমেদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে কাজিপুর থানার একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ আব্দুল মোমিন

মোঃ আব্দুল মোমিন

উপজেলা প্রতিনিধি, কাজীপুর, সিরাজগঞ্জ

কাজিপুর স্থানীয়দের সহযোগিতায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ০৭:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬