ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

Abdur Rohim
  • প্রকাশের সময় : ০৬:৫২:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 21

০৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের আয়োজনে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৭ নভেম্বর ২০২৬ খ্রিঃ) পুলিশ লাইন্স ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়।
​নীলফামারী জেলার পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, পিপিএম (মহোদয়)-এর সভাপতিত্বে সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
​সভায় পুলিশ সুপার মহোদয় ৭ই নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় সংকট উত্তরণে এই দিনের তাৎপর্য অপরিসীম। এ সময় তিনি পুলিশ বাহিনীর সকল সদস্যকে দেশপ্রেম, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় ঐক্য, সংহতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
​জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নীলফামারী;
​জনাব মাহমুদ নাসের জনি, অতিরিক্ত পুলিশ সুপার, কম্যান্ডডেন্ট (ভারপ্রাপ্ত), ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারী;
​জনাব মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নীলফামারী;
​জনাব এ কে এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল), নীলফামারীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
​কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন পেশাগত সমস্যা ও কল্যাণমূলক বিষয়ের ওপর আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট বিষয়ে তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আব্দুর রহিম

আব্দুর রহিম

স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:৫২:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬