ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গড়তে ত্রিশালে হেল্পলাইনের ব্যতিক্রমী উদ্যোগ

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ০৪:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 42

ময়মনসিংহের ত্রিশালে মাদকের ভয়াবহতা রোধ, তরুণ প্রজন্মকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সেচ্ছাসেবী মানবিক সংগঠন “ত্রিশাল হেল্পলাইন”। সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী সচেতনতা র‍্যালি ও বিশেষ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) সকাল ৯:০০ ঘটিকায় ত্রিশাল সরকারি নজরুল কলেজ গেটের সামনে থেকে এই সচেতনতা র‍্যালিটি শুরু হয়। র‍্যালিতে অংশ নেওয়া তরুণ ও স্বেচ্ছাসেবকেরা ‘মাদকমুক্ত ত্রিশাল আমাদের অঙ্গিকার’ স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল সরকারি নজরুল কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. মোশারফ হোসেন। তিনি তরুণদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকের কুফল তুলে ধরেন এবং সমাজ থেকে মাদক দূর করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
ত্রিশাল হেল্পলাইন সূত্র জানায়, মাদকমুক্ত সমাজ গড়ার এই আন্দোলনকে কেবল একদিনের র‍্যালির মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো নভেম্বর মাসকে মাদকবিরোধী সচেতনতা তৈরির মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার মসজিদ ও ধর্মীয় মাহফিলগুলোতে মাদকবিরোধী বিশেষ আলোচনা ও সচেতনতামূলক প্রচারণার আয়োজন করা হবে। এসব কর্মসূচি সফল করতে সংগঠনের স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন।
কর্মসূচি শেষে ত্রিশাল হেল্পলাইনের সভাপতি মোঃ খাইরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এম. জামান আশিক যৌথ এক বার্তায় জানান, “সকলের আন্তরিক সহযোগিতা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আজকের এই আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সফল হয়েছে। তরুণদের সম্পৃক্ত করে একটি সমৃদ্ধ ও মাদকমুক্ত ত্রিশাল গড়তে আমাদের এই সামাজিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”
নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত কলেজের অধ্যক্ষ, মিডিয়া প্রতিনিধিবৃন্দ, সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সকল শাখা সমন্বয়ক, সহ-সমন্বয়ক এবং সর্বস্তরের সাধারণ সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
ত্রিশাল হেল্পলাইনের এমন সুদূরপ্রসারী ও জনকল্যাণমুখী সচেতনতামূলক কার্যক্রম এলাকায় সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

মাদকমুক্ত সমাজ গড়তে ত্রিশালে হেল্পলাইনের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশের সময় : ০৪:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬