ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিরলের সাব্বীর হোসেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত

md mashiur Islam
  • প্রকাশের সময় : ০৭:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 24

বিরলের সাব্বীর হোসেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত

প্রায় ৫ হাজার গ্রাম পুলিশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: রংপুর বিভাগের প্রায় ৫ হাজার গ্রাম পুলিশের মধ্যে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার মোঃ সাব্বীর হোসেন। ৭ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির হাত থেকে তিনি এ সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম জানান, মোঃ সাব্বীর হোসেন গ্রামীণ জনপদের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছেন। তাঁর সততা, কর্মদক্ষতা ও দায়িত্ব পালনে নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, মোঃ সাব্বীর হোসেন ২০১৯ সালে বিরল উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনে নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেন।

তাঁর এ গৌরবময় অর্জনে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, ৫ নম্বর বিরল ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোস্তফা জামানসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ পৃথক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রকাশক: দৈনিক জনতার খবর বিশেষ প্রতিবেদক: মোঃ মশিউর ইসলাম তারিখ: ৭ নভেম্বর ২০২৬ মোবাইল: ০১৭৭৪৭০০৪৬০

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ মশিউর ইসলাম

মোঃ মশিউর ইসলাম

বিশেষ প্রতিনিধি, রংপুর

বিরলের সাব্বীর হোসেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত

প্রকাশের সময় : ০৭:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬