০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুরে ওভারলোড বালুবোঝাই ট্রাক জব্দ: চালককে ১০ হাজার টাকা জরিমানা

​মোঃ আব্দুল মোমিন, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : ০৫:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬০ Time View

সিরাজগঞ্জের কাজিপুরে আলমপুর রোডে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ওভারলোডকারী এক ট্রাকচালককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ পারভীন।
​গতকাল আলমপুর রোড দিয়ে যাতায়াতের সময় সঠিক কাগজপত্র ছাড়া এবং নামমাত্র ছেঁড়া-ফাটা ঢাকনা দিয়ে ওভারলোড বালু পরিবহনকালে ট্রাকটি ইউএনওর নজরে আসে। পরবর্তীতে চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না মর্মে প্রতিজ্ঞা করেন।
​চালকের স্বীকারোক্তির ভিত্তিতে সড়ক ও পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এবং সড়কের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

কাজিপুরে ওভারলোড বালুবোঝাই ট্রাক জব্দ: চালককে ১০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৫:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬