১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুরের চরাঞ্চলে রাজিবসহ ডাকাত দলের সদস্যদের ধরে পুলিশে দিল জনতা

Reporter Name
  • Update Time : ০৭:১৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ১৯ Time View

​মোঃ আব্দুল মোমিন, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের ভেটুয়া এলাকায় দেশীয় অস্ত্রসহ কুখ্যাত রাজিব ও তার সহযোগীদের আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল রাতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসী।
​স্থানীয় সূত্রে জানা যায়, চরাঞ্চলের ভেটুয়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। গতকাল রাতে রাজিবের নেতৃত্বে ডাকাত দলটি ওই এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান নিলে স্থানীয়দের নজরে আসে। একপর্যায়ে গ্রামবাসী চারপাশ থেকে ঘিরে ফেলে তাদের আটক করে। পরে কাজিপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের হেফাজতে নেয়।
​আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

১০

কাজিপুরের চরাঞ্চলে রাজিবসহ ডাকাত দলের সদস্যদের ধরে পুলিশে দিল জনতা

Update Time : ০৭:১৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬