কাতারে নিহত লিপনের পরিবারকে কাতার প্রবাসী বদরুল ইসলামের পক্ষ থেকে ৫০ হাজার টাকা সহায়তা
- প্রকাশের সময় : ০৭:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 20

কাতারে বৈদ্যুতিক শর্টসার্কিটের দুর্ঘটনায় নিহত ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর গ্রামের লিপন মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সহ-সভাপতি বদরুল ইসলাম। তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত জুন মাসে কাতারে বৈদ্যুতিক শর্টসার্কিটের দুর্ঘটনায় লিপন মিয়া নিহত হন। সে সময় জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় তাঁর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। এবার সংগঠনের সহ-সভাপতি বদরুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে নিহতের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দিলেন।
অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সহ-সভাপতি জুবের খান, বড়লেখা শ্রমিক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, টিম জার্নালিস্টের উপদেষ্টা মোক্তাদির হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম মামুন, সামসু উদ্দিন বাবু, রুবেল বখস পাবেল, কামরুজ্জামান জুয়েল ও মো. আলী শোভন।
নিহত লিপন মিয়ার পরিবারের পক্ষে আর্থিক সহায়তা গ্রহণ করেন তাঁর স্ত্রী আছিয়া বেগম, দুই মেয়ে, চাচা ওয়াজিদ আলী ও চাচাতো ভাই শাকিল আহমদ।
প্রবাসে দুর্ঘটনায় স্বজন হারানো একটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।



















