ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ভাড়া বাসায় নারীকে ছুরিকাঘাতে হত্যা, নেপথ্যে পূর্ব শত্রুতার সন্দেহ

খায়রুল বাসার গাজীপুর প্রতিনিধি:
খায়রুল বাসার গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৫:২৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 46

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় এক নারীকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে অজ্ঞাত এক দুর্বৃত্ত। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
​নিহত সানজিদা আক্তার (২৩) বরিশালের কোতোয়ালি থানা এলাকার শাজাহান হাওলাদারের মেয়ে। তার স্বামী জুয়েল ওমান প্রবাসী। সানজিদা আমবাগ আতাউর মার্কেট এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
​পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে অজ্ঞাতপরিচয় এক যুবক সানজিদার ভাড়া বাসায় প্রবেশ করে। নিহতের ভাইয়ের স্ত্রী সাথী আক্তার জানান, ওই যুবক প্রথমে সানজিদার ভাইয়ের খোঁজ করে। কথা-কাটাকাটির একপর্যায়ে যুবকটি সানজিদার বুকে অতর্কিত ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
​সানজিদার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
​হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতা কিংবা পরকীয়া সংক্রান্ত কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

গাজীপুরে ভাড়া বাসায় নারীকে ছুরিকাঘাতে হত্যা, নেপথ্যে পূর্ব শত্রুতার সন্দেহ

প্রকাশের সময় : ০৫:২৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬