০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোবারক হোসাইন, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : ০৯:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৬ Time View

​মোবারক হোসাইন, সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালগঞ্জ উপজেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল।
​জামালগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজী মোহাম্মদ সফিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাটি যৌথভাবে পরিচালনা করেন আহ্বায়ক কমিটির ২য় যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মোহাম্মদ আজিজুর রহমান আজিজ।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল মালিক, যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু এবং যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার।
​সভায় উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা দলের সার্বিক সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, ঐক্য জোরদার করা এবং রাজনৈতিক কর্মকাণ্ড আরো বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

জামালগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬