০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে জেলা প্রশাসকের সঙ্গে নবনিযুক্ত আইন কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার মোঃ শফিউল আলম রাশেদ
  • Update Time : ১২:০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ১৪ Time View

​ঝালকাঠির ফৌজদারি আদালতে সদ্য নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তারা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
​রোববার (৩০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নবনিযুক্ত আইন কর্মকর্তারা জেলা প্রশাসকের সঙ্গে আদালতের নানা বিষয় ও আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় নিয়ে মতবিনিময় করেন।
​মতবিনিময়কালে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন নবনিযুক্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং তাদের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে জেলায় আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের দায়িত্বশীল ও নিবেদিত ভূমিকা পালনের আহ্বান জানান।
​আইন কর্মকর্তারা জেলা প্রশাসকের এই ইতিবাচক মনোভাব ও সহযোগিতার আশ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিচারিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝালকাঠিতে জেলা প্রশাসকের সঙ্গে নবনিযুক্ত আইন কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ১২:০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬