দিনাজপুর সদরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- Update Time : ১০:২৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ২২ Time View

দিনাজপুর সদর উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দিনাজপুর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক মাহফিজুল ইসলাম মাসুম ও সদস্যসচিব হাজী ইকবাল হোসেন টারজান যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।
কমিটি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বরকত হোসেন মামুন, যুগ্ম আহ্বায়ক সাঈদ খান শাহিন ও কামরুল হাসান রাসেল, সিনিয়র সদস্যসচিব মোঃ নুর আলম সোহেল এবং জেলা সদস্য হৃদয়সহ পার্বতীপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মধ্য দিয়ে দিনাজপুর সদর উপজেলায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা, ক্রীড়াচর্চার প্রসার ঘটানো এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে।
সংশ্লিষ্ট নেতাকর্মীরা মনে করছেন, নতুন কমিটি উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা ও ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়ক হবে।



















