০৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিনাজপুরে নবাগত নার্সদের ক্যাপিং ও ব্যাচ পরিধান অনুষ্ঠান
Reporter Name
- Update Time : ০২:৪৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১৫ Time View

দিনাজপুরে সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনস্টিটিউটের নবাগত নার্সদের ক্যাপিং ও ব্যাচ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে দিনাজপুর শহরের কসবা এলাকায় অবস্থিত ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত নার্সদের ক্যাপ পরিয়ে দেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিডি সেবাস্টিয়ান কুন্ডু। এ সময় নবাগত নার্সদের পেশাগত জীবনের নতুন অধ্যায়ের সূচনা উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ক্যাপিং অনুষ্ঠান নার্সিং পেশায় সেবা, দায়িত্ববোধ, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের প্রতীক। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগত নার্সরা রোগীদের সেবায় নিজেদের নিয়োজিত করার অনুপ্রেরণা লাভ করেন।
Tag :



















