দিনাজপুরের পার্বতীপুরে মনোরঞ্জন রায় নামের এক স্কুল শিক্ষক কে পি*টি*য়ে হ*ত্যা*র অভিযোগ পাওয়া গেছে।
- প্রকাশের সময় : ০২:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 40

মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চক সুকদেরবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আজ রোববার বেলা ৩ টার দিকে পার্বাতীপুর উপজেলার বিলাইচন্ডি ইউনিয়নের নয়া মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানানো হয়, মনোরঞ্জন রায়ের বন্ধু নয়া মোল্লাপাড়া গ্রামের স্কুল শিক্ষক আজিজুল ইসলাম গত ১৫ বছর আগে মারা যান। মনোরঞ্জনসহ কয়েকজন বন্ধু আজিজুলের পরিবারকে সহযোগিতা করে আসছিলেন। আজিজুলের পরিবারের সাথে প্রতিবেশি আসাদ গং এর সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসিছিলো। আজ বাড়ির রাস্তার জায়াগা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ শুরু হয়। সেই বিরোধ মেঠাতে আজ বেলা ৩ টার দিকে মনোরঞ্জন আজিজুলদের বাড়িতে আসেন। মনোরঞ্জন কেন আজিজুলদের বাড়িতে আসেন এ নিয়ে প্রতিবেশি পশু চিকিৎসক আলো, আসাদ এবং ফরতাজের সাথে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আলে, আসাদ এবং ফরতাজ কাঠ দিয়ে মনোরঞ্জন কে পি*টি*য়ে হ*ত্যা করে।
ওসি মো. আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় অভিযুক্তদের আটকসহ আইনগত প্রক্রিয়া চলমান।




















