দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সিএনজিচালক সুমন: বিত্তবানদের কাছে আকুল আবেদন
- Update Time : ০৪:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ Time View

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”— এক ফোঁটা মানবিক সহানুভূতি ও সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিলে বেঁচে যেতে পারে একটি প্রাণ, হাসতে পারে একটি পরিবার। মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাদে মনসুর গ্রামের বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক সুমন মিয়া আজ বেঁচে থাকার কঠিন লড়াইয়ে লড়ছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভোগার পর চিকিৎসকরা জানিয়েছেন, সুমন মিয়ার দুটি কিডনিই সম্পূর্ণ বিকল হয়ে গেছে। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সুমন মিয়ার চিকিৎসার খরচ চালাতে গিয়ে ইতোমধ্যেই নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। জমানো সঞ্চয় ও সহায়-সম্বল শেষ হলেও চিকিৎসার পথ এখনো দীর্ঘ। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু এই দরিদ্র পরিবারের পক্ষে সেই খরচ বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
এমতাবস্থায়, চিকিৎসাধীন সুমনের জীবন বাঁচাতে ও চিকিৎসার ব্যয় মেটাতে সমাজের সর্বস্তরের বিত্তবান, দানশীল ব্যক্তি এবং দেশ-বিদেশে অবস্থানরত সহৃদয় প্রবাসীদের প্রতি আকুল আবেদন জানিয়েছে তার পরিবার। আপনাদের বাড়িয়ে দেওয়া সামান্য সহায়তাই পারে এই অসহায় মানুষটিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে।
সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ (পার্সোনাল): 01763502982
রোগীর নাম: সুমন মিয়া
ঠিকানা: গ্রাম: বাদে মনসুর, ৮ নং ওয়ার্ড, কুলাউড়া পৌরসভা, মৌলভীবাজার।
আসুন, এই চরম সংকটে মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় সুমন মিয়ার পাশে দাঁড়াই এবং তার বেঁচে থাকার নতুন আশা জাগিয়ে তুলি।



















